হোম > রাজনীতি

এনসিপির নেতাকর্মীদের দেশব্যাপী বিক্ষোভের নির্দেশ

হাদি হত্যার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন নেতাকর্মীদের এই নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, ‘বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে নানা ধরনের হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবোটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়ে—এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ না পায়, সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের। ইনকিলাব! জিন্দাবাদ!’

আন্দোলনের বিষয়ে আখতার হোসেন বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার; জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা; সংবাদমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করতে হবে।

সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির