হোম > রাজনীতি

নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে

আলোচনা সভায় নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

বিএনপি নেতা–কর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে তাতে দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া এবং পুরো পরিবার অসম্মানিত হওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারবে না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আমাদের আরও সৎ ভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, সামনে একটা নির্বাচন আসছে, কেউ কেউ হয়তো পেছানোর চেষ্টা করতেছে। নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে। দলকে মর্যাদাবান করতে হবে। তাহলে শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব।

এদিকে, প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার পাশে থেকে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আবদুস সালাম তালুকদার। তাঁর অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, নব্বইয়ের দশকে সামরিক শাসক এরশাদকে পদত্যাগে বাধ্য করার সময় সালাম তালুকদার ছিলেন খালেদা জিয়ার অন্যতম ভরসা। তার অবদান আজ নতুন করে স্মরণ করার সময় এসেছে। বিএনপির ইতিহাসে সালাম তালুকদার শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্রসৈনিক।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন, আবদুস সালাম তালুকদারের পরিবারের সদস্যরা প্রমুখ।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত