হোম > রাজনীতি

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হলেও এ সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘসময় ক্ষেপন কোন অবস্থায় কাম্য নয়।

সভাপতির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আগত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

১৬ মার্চ রবিবার বিকাল ৫টায় রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউজ হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন