হোম > রাজনীতি

আজ রাজশাহীর ৪ জেলায় নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

বৃহস্পতিবার প্রথমে নওগাঁয় যাবেন জামায়াত আমির। পরে বেলা ১১টার দিকে শহরের এ টি এম মাঠের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে বক্তব্য দেবেন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।

পরে দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এবং বিকালে রাজশাহী শহরের মাদরাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিন সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন (৬ ফেব্রুয়ারি) যোগ দেবেন বরিশালের জনসভায়।

ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনি সমাবেশ করবে বিএনপি

জামায়াত-এনসিপির ইশতেহার অনুষ্ঠানে গিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত দুপুরে

কেন ‘ডার্বি নাসির’ নামে ডাকা হয়, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি নেতা ইসহাক বহিষ্কার

জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নারীদের ব্যাপক উপস্থিতি

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বিএনপির ৩ নেতার জন্য সুখবর