হোম > রাজনীতি

হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেনো পুশইন করছেন না? যে সমস্ত দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদেরকে তো পুশইন করছেন না।

সোমবার দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু'র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

রিজভী বলেন, পশ্চিম বাংলা, ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের জাতীয়তা পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, কালচার বাংলা । বাঙালি কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে । তাদেরকে জোর করে পুশইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পুশইন করছেন না কেন, যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাকে তো পুশইন করছেন না।

তিনি বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু ধর্ম তার মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলে এইজন্য তাদেরকে ধাক্কা দিয়ে জোর করে পুশইন করা হচ্ছে। সরকারের উচিত পুশব্যাক করা। এই পুশব্যাক কেনো সরকার করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা হয়েছে ।

তিনি বলেন, বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক। তাতে কোনো দায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা ছিল সেই প্রতিভু। এই কারণেই তাদের ( ভারতের)মন খারাপ।

তিনি বলেন, রাজনৈতিক দল বা বিএনপির নামে যদি কেউ অন্যায় করে অপকর্ম করে , তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিতে বলেছি পুলিশকে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

শিরকমুক্ত ও শালীনভাবে র‌্যালি করার আহ্বান হেফাজতের

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি