হোম > রাজনীতি

উচ্চকক্ষ বাতিলের দাবি, গুরুত্বপূর্ণ নিয়োগে ঐক্যমত্যের প্রশ্ন তুলল সিপিবি

স্টাফ রিপোর্টার

উচ্চকক্ষকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উচ্চকক্ষ অপ্রয়োজনীয়৷

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। সেই কারণে আমরা উচ্চকক্ষ সংক্রান্ত আলোচনা থেকে নিজেদের বিরত রেখেছি।

জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাবরক্ষক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল), এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে যদি সব দল একমত না হয়, তাহলে এই আলোচনাটা আনা ঠিক হবে না। কারণ দেখা যাবে—সবাই একমত না হলেও কাগজে লেখা থাকবে আমরা ঐক্যমতে পৌঁছেছি। অথচ পরে যারা একমত না হয়েছে, তারা তো পার্লামেন্টে গিয়ে এটা পাশ করবে না। এতে মানুষের কাছে বিভ্রান্তি তৈরি হবে।’

তিনি আরো বলেন, এই কারণেই তো প্রথম দিকে বিএনপি এই আলোচনা থেকে বের হয়ে গিয়েছিল, কারণ তারা মনে করেছিল এসব বিষয় সংবিধানে সংযোজনের প্রয়োজন নেই। তখনই আমরা বলেছিলাম, তারা যেহেতু এটা মনে করে, তাহলে এ ধরনের আলোচনা বাদ দেওয়া উচিত। ঐকমত্য ছাড়া এসব জোর করে করলে কোনো লাভ হবে না।

আজকেও তারা (বিএনপি) উপস্থিত ছিলেন। আমরা এই বিষয়ে ঐক্যমত্যের কথা বলেছি। তাই বিস্তারিত বলছি না। কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি কোনো বড় দল একমত না হয়, তাহলে এই বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যথাযথ হবে না।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান