হোম > রাজনীতি

হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে: স্নিগ্ধ

আতিকুর রহমান নগরী

সদ্য বিএনপিতে যোগদান করা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণা থেকেই আসে।

সম্প্রতি এক সভায় বক্তব্যের সময় তার মুখ ফসকে ‘শেখ’ শব্দটি উচ্চারিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টির ব্যাখ্যা দিতে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন স্নিগ্ধ।

পোস্টে স্নিগ্ধ লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের। বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।

সোমবার নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় স্নিগ্ধ বলেন, ‘আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদের আপসহীন দেশনেত্রী শেখ... আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।’

এরপর সামাজিক মাধ্যমে স্নিগ্ধের এই বক্তব্যের অংশটুকু বেশ ভাইরাল হয়। অনেকেই এটা নিয়ে আলোচনা-সমালোচনা করেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাতে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন স্নিগ্ধ।

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক