হোম > রাজনীতি

বাংলাদেশে উর্দু ভাষাভাষীদের নিয়ে যা বলল এবি পার্টি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

আমার দেশ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিং করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহূত সর্বদলীয় বৈঠকের অংশ হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জুর নেতৃত্বে রোববার রাতে দলটির একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশে উর্দু ভাষাভাষীদের নিয়েও কথা বলেছে দলটি।

এবি পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত উর্দু ভাষাভাষী মানুষদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে মুজিবর রহমান মঞ্জু বলেন, দীর্ঘ সময় তারা দেশে অবস্থান করলেও সরকারের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত। এ বিষয়ে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি ব‍্যর্থ হয় তা হবে জাতির জন্য এক ঐতিহাসিক পরাজয়। একমাত্র বাংলাদেশি নোবেল লরিয়েট হিসেবে আপনার বিশ্বসম্মান ক্ষতিগ্রস্ত হবে। সবচাইতে ভয়াবহ ব‍্যাপার হবে বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা চরমভাবে আশাহত হবে এবং সহস্র শহীদের প্রাণ ও রক্তের কাছে আমরা সবাই অভিশপ্ত হিসেবে চিহ্নিত হবো। অনুগ্রহ করে আপনি আপনার অবস্থানকে সংহত ও সুসংগঠিত করুন। সকলের ভুল ত্রুটি মান-অভিমান-স্বার্থের উর্ধ্বে উঠে অসাধারণ এক ঐক্যবদ্ধতা তৈরি করুন। পরাজিত ফ‍্যাসিবাদকে উৎসাহিত-আশান্বিত হতে দেবেন না। সীমান্তের বাইরের সকল আগ্রাসী শক্তির জেগে ওঠা স্বপ্নকে ধুলিস্মাৎ করে দিন। বাঁচলে সবাই আমরা একসাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের পরাজয় বা পিছু হটার কোনো পথ নেই।

অপ্রতিমের খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

খুলনায় সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ