হোম > রাজনীতি

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার, ১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তারা আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।

তারা আরো বলেন, এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। সন্ত্রাসীরা এতটা বেপরোয়া হয়ে হামলা চালাতে সাহস পাচ্ছে কারণ তাদের পেছনে শক্তিশালী আশ্রয়-প্রশ্রয় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র, নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় দল সর্বদা জনগণের পাশে থাকবে এবং যেকোনো সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা