হোম > রাজনীতি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো জামায়াতের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলে থাকারা অন্যরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

পরে এক প্রেস ব্রিফিংয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করি।

তিনি বলেন, সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পারিক সম্পর্ক কীভাবে বৃদ্ধি করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামীতে দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সঙ্গে আরও কীভাবে বিনিময় বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও শক্তিশালী করা যায়- এসব বিষয়ে কথা বলেছি।

ডা. তাহের বলেন, গত ১৫ বছর তো বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিছুটা একপেশে ছিল। বাংলাদেশ সরকার ও আমরা মনে করি, এই অঞ্চলে সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। সেটার ব্যাপারে ওনারাও জোর দিয়েছেন, আমরাও জোর দিয়েছি।

তিনি বলেন, রোববার সরকারের সঙ্গে তাদের বৈঠক আছে। আমরা বলেছি, যেসব অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো দ্রুত শেষ করা দরকার।

সব মুসলিম রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের যে সমস্যা- এর বিরুদ্ধে মানবতার পক্ষে যেন ঐক্যবদ্ধ একটা অবস্থান নেয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচন কখন কীভাবে হবে, প্রাসঙ্গিকভাবে বিষয়টি এসেছে, তবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

একাত্তরের অমীমাংসিত কোনো বিষয়ে আলোচনা করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে দুটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি, তারা সেটা আলোচনা করবে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস