হোম > রাজনীতি

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ। যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বানও জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল