হোম > রাজনীতি

দ্বীন বিজয়ে দাওয়াত সম্প্রসারণের বিকল্প নেই: আব্দুর রব

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ইউনিট সংগঠনই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য ইউনিট দায়িত্বশীলদের সব প্রকার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি ইসলামী আন্দোলনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট দায়িত্বশীলদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য সোহেল খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, সহকারী পরিচালক মু. আতাউর রহমান সরকার।

শিক্ষাশিবিরে দারসূল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন ও মো. তাজউদ্দিন প্রমুখ।

পল্লবী থানা দক্ষিণ জামায়াতের শিক্ষা বৈঠক: পল্লবী থানা দক্ষিণের উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। থানা আমির আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

গুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক: গুলশানের স্থানীয় একটি অডিটোরিয়ামে শুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসরকর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি