হোম > রাজনীতি

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না। এজন্য সকল দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোন কোন দল অযুক্তিক দাবি ও নতুন নতুন ইস্যু তৈরি করছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠকে বলা হয়, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ থাকে।

বিএনপি অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই: শামা ওবায়েদ

মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল, জামায়াতের নারী এমপির আক্ষেপ

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালের রায়কে স্বাগত গণসংহতির

কথা ও কাজে মিল থাকবে—এমন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় জামায়াত

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী