হোম > রাজনীতি

সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন ডাকতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে অবিলম্বে সংবিধান সংস্কারের জন্য সংসদে আলাদা অধিবেশন আহ্বান করতে হবে। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।

তারা আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। দ্রব্যমূল্য এখনো আকাশছোঁয়া। জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। ঈদে ঘরমুখো যাত্রীদের সহজলভ্য যাতায়াত ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুদ্ধাক্রান্ত মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে নিরাপদে দেশে ফেরানো দরকার। নবগঠিত সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে এসব বিষয় সমাধান করতে হবে।

মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের ‘অদক্ষতাকে’ দায়ী করল জামায়াত

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি