হোম > রাজনীতি

আ. লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন নেজামে ইসলামের

স্টাফ রিপোর্টার

দেশের ক্রমবর্ধমান জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সংকটগুলো কার্যকরভাবে মোকাবিলা না করে সরকার ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

জনগণের মৌলিক সমস্যা সমাধান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় সরকারকে আরো দায়িত্বশীল, কার্যকর ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মিটিংয়ে এই আহবান জানানো হয়। রাজধানীর পল্টনে দলের ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ূম সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাহার আলী, সহকারী মহাসচিব ডা. ইলিয়াস খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির আনোয়ার কবিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, দেশের সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তির শিকার। কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অথচ এসব মৌলিক সংকটের দৃশ্যমান ও টেকসই সমাধানের পরিবর্তে সরকার এমন কিছু উদ্যোগে মনোযোগ দিচ্ছে, যা জনজীবনের তাৎক্ষণিক সংকট নিরসনে কোনো ভূমিকা রাখে না। জনগণের দুঃখ-দুর্দশাকে পাশ কাটিয়ে রাষ্ট্রের অগ্রাধিকার নির্ধারণ করা হলে তা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে।

তারা বলেন, রাষ্ট্রের আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক বাস্তবতা ও সংবিধানসম্মত অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। শরিয়াহবিরোধী কোনো আইন বা উদ্যোগ গ্রহণ জনগণের ধর্মীয় অনুভূতি ও প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই এ ধরনের উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তারা।

নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ও সমাবেশের সুযোগ তৈরি হওয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী রাজনৈতিক শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ জনগণ মেনে নেবে না। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আইনানুগ, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’

‘সরকার জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করব’

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

শুধু নারীর অধিকার নয়, দায়িত্ব সম্পর্কেও জানতে হবে

১৩ হাজার শিক্ষার্থীর ‘রোড টু সিরাহ’ সম্পন্ন

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

দেশ ও মানবতার জন্য কাজের অভাব জামায়াতের মাধ্যমেই পূরণ সম্ভব