হোম > রাজনীতি

৭১ ও ২৪-এর অভিমুখ পরস্পর বিপরীতমুখী নয়: স্বপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ৫ আগস্টের পর ৭১ ও ২৪ যেমন পরস্পর মুখোমুখি নয়, তেমনি সংস্কার এবং নির্বাচনও কেউ কারো প্রতিপক্ষ নয়। বরং ৭১ ও ২৪-এর অভিমুখ একদিকেই। তা হলো ন্যায় সংগত সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা। কিন্তু কেউ কেউ বিশেষ স্বার্থ হাসিলে এ দুটোকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, যাহা জনগণের অভিপ্রায় নয়। নতুন রাজনৈতিক সনদ তৈরি করে এবং তার বাস্তবায়নের মাধ্যমে দিয়ে আগামীর বাংলাদেশে বিনির্মাণ হবে।

শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ পাঠানটলিতে 'জুলাই গণঅভ্যুত্থান: আগামীর বাংলাদেশে' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বপন বলেন, গণ অভ্যুত্থানের কয়েক মাস পেরুতেই আমরা আবার নিজ নিজ স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছি। এতে জাতীয় ঐক্য নষ্ট হলে পতিত ফ্যাসিস্টরাই লাভবান হবে। সংস্কারের সম্পন্ন করে দ্রুত নির্বাচনেরও দাবি জানান তিনি।

জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,এহসান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সেরু, অ্যাডভোকেট নাজিম উদ্দীন শেখ, মোহাম্মদ হাসান আলী, ফখরুল ইসলাম ফিরোজ ও তাজরিব রহমতুল্লাহ।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন