হোম > রাজনীতি

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, যেকোন মূল্যে এই রক্ত স্রোত, মায়ের অশ্রু ধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।

খালেদা জিয়া বলেন, দীর্ঘ ষোল বছর নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, গুম-খুন করে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসকগোষ্ঠী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন করে বাংলাদেশকে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখতে হবে।

তিনি বলেন, গুম, খুন, বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এসময় সবাইকে বাংলাদেশ নির্মাণের শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়নের আহ্বান জানা বিএনপি চেয়ারপারসন।

শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: ডা. ইরান

ইসলাম ও নেতাদের নিশ্চিহ্নের নীলনকশার অংশ ছিলো শাপলা গণহত্যা

দেশে গণভোটের রায় বাস্তবায়ন হবেই

৫ মে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

মতিঝিলে খেলাফত আন্দোলনের মিছিল ও সমাবেশ

শাপলা চত্বরের শহীদ পরিবারের জন্য আবাসন ও ভাতা দাবি ছাত্র জমিয়তের

শাপলাসহ বিচারবহির্ভূত সব হত্যাকান্ডের বিচার করতে হবে

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জনের এনসিপিতে যোগদান

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন হতে পারত

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস