হোম > রাজনীতি

জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক

১২ ফেব্রুয়ারির নির্বাচনের মূল্যায়ন উপস্থাপন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল আইডিইএ-এর একটি প্রতিনিধি দল। সোমবার বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।

সংস্থাটির প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছে জামায়াত। এছাড়া নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশনের সমস্যা, সার্ভার ডাউন হওয়ার কারণে প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো সমস্যাগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু মিডিয়ার একপেশে ভূমিকার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সেজন্য উভয় পক্ষ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল