হোম > রাজনীতি

১৮ বছর পর হঠাৎ যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৮ বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত হয়।

২০১৮ সালের ১ অক্টোবর এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে হবে মূল লড়াই

মিরপুরে জামায়াত আমিরের গণসংযোগ

জনগণ নির্বাচনে নারী নিপীড়কদের লালকার্ড দেখাবে: সিবগাতুল্লাহ

১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: আকতার

৯ দাবিতে ইসিতে মহিলা জামায়াতের স্মারকলিপি

সরকার অনেকটা ব্যর্থ, কখনো জুলাইকে ভুলে যাবো না: নাহিদ ইসলাম

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ফ্যাসিবাদী আচরণ বিদ্রোহীকে অতি বিদ্রোহী করে তুলবে

নারীদের উপর আক্রমন করলে গাছে ঝুলিয়ে দিব: আখতার হোসেন

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ঢাকা-১২ আসনের প্রার্থী মিলনের মতবিনিময়