হোম > রাজনীতি

জামায়াত নির্বাচিত হলে কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে

আতিকুর রহমান নগরী

জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক।

তিনি বলেন, রাসুল (সা.) বহু হাদিসে ঘোষণা দিয়েছেন—তিনিই শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামী উম্মাহর সর্বসম্মত বিশ্বাস। বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে, তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে।

মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিকরা।

আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংগীতের সময় বসে থাকার ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শনিবার

ঈদে শ্রমিক-মেহনতি মানুষের যাত্রা সহজ করার দাবি শ্রমিক আন্দোলনের

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান