হোম > রাজনীতি

বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল: অসীম

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

শুক্রবার বিকালে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে ২৭ দফা প্রণয়ন করে ছিলেন যা সংস্কারের অংশ। এবং ২০২৩ সালে এই ৩১ দফা সংস্কারের দফা; এতে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি যদি সরকারে যায় তাহলে সরকার গঠন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। প্রধানমন্ত্রী পরপর দুই বার থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে ।

নাসির উদ্দিন বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কথা বলা হচ্ছে; অনেকে বলে থাকে বিএনপি সংস্কার চায় না। এটা কী ভুল; কারণ আপনারা জানেন ২০২৩ সালে বিএনপির ৩১ দফার মধ্যে ছিলো যা; এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। তাই আমি মনে করি অন্তত জনগণের সরকার, আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি