হোম > রাজনীতি

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী

স্পোর্টস রিপোর্টার

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নিচু করেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

গতকাল রোববার রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফেকি করা নয়। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনও পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। আপনারা জানেন শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোসর পার্শ্ববর্তী দেশ ভারত। সেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।

রিজভী আরও বলেন, গত ৫ আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ আর ৫ আগস্টের পর ব্যাংক দখলে অংশ নিয়েছে একটি ইসলামী দল। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, ৫ আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি, ইসলামী ব্যাংকগুলো কীভাবে গ্রাস করে নিল একটি দলের অনুসারীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি