হোম > রাজনীতি

‘ছাত্ররা জীবন দেয়, রাজনৈতিক দল ফায়দা নেয়'

স্টাফ রিপোর্টার, যশোর

এনসিপির সদস্য সচিব আক্তার যশোরে বক্তব্য দেন

এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘এযাবৎকাল সব আন্দোলনে ছাত্ররা জীবন দেয়, রাজনৈতিক দল ফায়দা নেয়। এবার গণঅভ্যুত্থানের পর আমরা যখন রাজনৈতিক দল গড়ে রাজপথে ছড়িয়ে পড়েছি, ওরা ভয় পেয়েছে।

শুক্রবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যখন সংস্কার, নির্বাচন, বিচারের কথা বলেছি, তখন ওরা শুধু নির্বাচন চাইছে। যদি হাসিনার ব্যবস্থাই বহাল থাকে তো পরিবর্তনটা কী হলো?'

তিনি বলেন,‘সংস্কারের আলোচনা টেবিলে নেই। যদি সংস্কার না হয় তাহলে আমরা আবার বহুগুণে রাজপথে নেমে আসবো।’

‘ভারতের দাদাগিরি এই দেশে মানুষ পছন্দ করে না’ মন্তব্য করে আক্তার বলেন, 'হাসিনা যা দিয়েছে, ভারত ঠিকই তা মনে রেখেছে। এই দেশে গণহত্যা চালিয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। তাকে অবশ্যই এদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে।'

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জন্ম হয়েছে। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে

রাখতে হবে। ফ্যাসিবাদী শাসন কাঠামো ভেঙে মানুষের মুক্তির লড়াই শুরু হয়েছে। প্রায় এক বছর পেরোলেও ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠিত হতে দেওয়া হয়নি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দিক্ষণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, সারজিস আলম প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন