হোম > রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখা এবং এর বিভিন্ন অঙ্গসংগঠন।

বোববার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক হিসাব সম্পাদক রাশেদুল হকের তত্ত্বাবধানে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিডনীর ল্যাকামবা লাইব্রেরি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন‌ অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের সিনেটর,ডেবিট সোব্রিজ,বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অ্যাবিগেল বয়েড এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদার ফেরদাউস অমি, সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি তাওহীদুল ইসলাম,অনুষ্ঠান পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,আরো বক্তব্য রাখেন বিএনপির অস্ট্রেলিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহিন, প্রথম যুগ্ম সম্পাদক ইলিয়াস আরাফাত সবুজ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম শামীম,অস্ট্রেলিয়া যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার কমিটির সভাপতি তুহিন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ছয়টি প্রদেশের সভাপতি, সাধারণ সম্পাদকরা অনলাইনে যুক্ত ছিলেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন