হোম > রাজনীতি

কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

কোরআন অবমাননা করে অপূর্ব পাল যে ন্যক্কারজনক, ঘৃণিত ও স্পর্শকাতর অপরাধ করেছে, তা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহনশীলতাকে চরমভাবে ব্যাহত করবে।

রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা জোরদার করতে হবে।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পবিত্র কোরআনের মর্যাদা রক্ষায় আমরা মুসলিম জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনরোষ সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ