হোম > রাজনীতি

যুক্তরাষ্ট্রে আ.লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনিভাবে প্রতিহত করবে বিএনপি

এমএ নোমান, নিউইয়র্ক থেকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগ যেকোনো অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা আইনীভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতারা।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার এক সভায় এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে ড. ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তত যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় যেকোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে বলেও ঘোষণা দেন তারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন ৫ জন রাজনৈতিক নেতা। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এই প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।

ড. ইউনূসকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রস্ততি সভায় বিএনপি নেতাকর্মীদের বিমানবন্দর, জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান।

সভায় বিএনপি নির্বাহী কমিটি সদস্য গিয়াস আহমেদ নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহিরে যেকোনো অনিয়তান্ত্রিক আন্দোলন রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

নেতাকর্মীদের প্রতিটি সমাবেশে থাকার আহ্বান জানান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। এছাড়াও সভায় আরও বক্তব্য দেন- স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদসহ বিভিন্ন রাজ্যের নেতারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশরাফ সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক যুগ্মআহবায়ক দেওয়ান কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা এবাদুর রহমান, যুবদল নেতা আবু সাইদ আহমেদসহ, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির