হোম > রাজনীতি

দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক।’

শনিবার রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোডে ডরমেটরি মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের ওপর দেশবাসী সবসময় আস্থা রেখেছে। সংকট-সংগ্রামের প্রতিটি মুহূর্তে তিনি আপোসহীন ভূমিকা রেখে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি অভিযোগ করেন যে বিগত আওয়ামী সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। মিথ্যা মামলায় বছরের পর বছর তাকে কারাবন্দি রেখে যে নির্যাতন করা হয়েছে, তা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।

পরিশেষে ব্যারিস্টার অসীম বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে কলাবাগান থানা বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা