হোম > রাজনীতি

সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অন্তত একটি হলেও গাছ লাগানোর আহ্বান জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আমরা বর্তমানে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে, বন উজাড় হচ্ছে। কিন্তু উন্নয়ন আর পরিবেশ কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। আমরা বিশ্বাস করি, সবুজ বিপ্লব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২৭ জুন) সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষ্যে রাজধানীর নীলক্ষেত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার অসীম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব। তেমনই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাও আমাদের দায়িত্ব। অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আজ আমরা যে কর্মসূচিতে একত্রিত হয়েছি, তা শুধু একটি পরিবেশবাদী কার্যক্রম নয় —এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার। বৃক্ষরোপণ এখন আর শুধু পরিবেশের বিষয় নয়, এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব, একটি নৈতিক কর্তব্য, এবং একটি উন্নয়নশীল জাতির প্রতিজ্ঞা।

ব্যারিস্টার অসীম আরও বলেন, আমরা উন্নয়ন করব- রাস্তাঘাট বানাবো, শিল্প-কলকারখানা গড়ব- কিন্তু সে উন্নয়ন হবে পরিবেশবান্ধব। আমরা চাই প্রতিটি উন্নয়ন প্রকল্পে অন্তত নির্দিষ্ট একটু জায়গা বরাদ্দ থাকুক পরিবেশ সংরক্ষণ তঅ গাছ লাগানোর জন্য।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা