হোম > রাজনীতি

জাতীয় ঐক্য না হলে স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় ঐক্যকে বিপন্ন করা যাবে না। জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারকে সুযোগ দিলে স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনারা দলীয় বাহিনীর মতো কাজ করবেন না। জামাত-বিএনপি বা এনসিপি কারো পক্ষে কাজ না করে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। জনগণের পক্ষে থাকবেন।

তিনি বলেন, বিএনপি বিগত ১৭টি বছর স্বৈরাচারের স্টিম রোলারের বিরুদ্ধে আন্দোলন করে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি একাধিকবার দেশ পরিচালনা করেছে। অন্য যে কোনো দলের চেয়ে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা অনেক বেশী। এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মুন্নাফ মুকুল।

জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

শিরকমুক্ত ও শালীনভাবে র‌্যালি করার আহ্বান হেফাজতের

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ

সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি