হোম > রাজনীতি

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ বাবলু

স্টাফ রিপোর্টার

ইরানের উপর আমেরিকা-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

তিনি বলেছেন, ইরানের নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের হত্যাকাণ্ড বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ। অবিলম্বে এ হামলা বন্ধ এবং দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন।

ইসরাইল ও আমেরিকার যৌথ আগ্রাসনের মাধ্যমে ইরানে হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য নিরীহ শিশু, নারী ও পুরুষ হত্যার প্রতিবাদে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে পুরাতন পল্টন চায়ের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব-এর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির পথ। বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি ফয়েজ হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, স্বপন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নারী নেত্রী শাহানা এবং বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা