হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

আমার দেশ অনলাইন

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দল কী করবে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘তাদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এমনকি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ হবে।’

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী-এমপিরা যখন কথা বলছেন, তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে। অবশ্য, তারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম ও হত্যার শিকার হয়েছেন। সেসব ঘটনার বিচারও আজ পর্যন্ত হয়নি। এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট (রোববার) বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি