হোম > রাজনীতি

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামির দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এ বিষয়ে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, যুদ্ধবাজ ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। রাষ্ট্রদূতমানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন