হোম > রাজনীতি

ইউনূস মৌলবাদীদের এক করেছেন রাস্তায় নামলে ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না

গয়েশ্বরের হুংকার

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আলেম-ওলামাদের তিনি ‘মৌলবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে ড. ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সংগঠিত করেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় গয়েশ্বর বলেন, ‘আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কী হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূস সফল হোক। ড. ইউনূস সফল মানে আমাদের জুলাই-আগস্টের আন্দোলনের সফলতা।’

ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন, ‘আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই।’

ড. ইউনূস মৌলবাদীদের (আলেম-ওলামা) একসঙ্গে করেছেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা ন্যাশনালিস্ট পার্টি। আমরা দেখছি যে, এখন জাতীয়তাবাদী শক্তির সঙ্গে যারা আছে অর্থাৎ সোশ্যাল ইকোনমি এবং ক্যাপিটাল ইকোনমি, এটাই তো দ্বন্দ্ব, বাম-ডানের বেশি কিছু না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম ও মৌলবাদী রাজনীতি করে তারা তেমনই একই চারা। এটা ড. ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছেন। মৌলবাদীদের একখানে করে ফেলছেন ক্ষমতায় থাকার জন্য। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেই সঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আঁতাত করছেন বলে অভিযোগ করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

সংগঠনটির প্রধান জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও বিএলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন