হোম > রাজনীতি

বাংলাদেশের মানুষ ‘স্ট্যাবলিশমেন্ট’ মেনে নেয় না: মঈন খান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের মানুষের ধারা, তারা কখনো স্ট্যাবলিশমেন্ট কে মেনে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যাদের কে ভালবাসে একটি অন্তর্বর্তী সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেছে৷ তারা কিন্তু পাশাপাশি আরও একটি দাবি করছে, আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের সমাজ কে রূপান্তরিত করতে হবে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, করছে না এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে আছে। এটা অস্বীকার করা যাবে না। কারণ

ড. আব্দুল মঈন খান বলেন, নতুন প্রজন্ম আমাদের সামনে রয়েছে, তারা থাকবে। আমরাও একদিন নতুন প্রজন্ম ছিলাম, নতুন প্রজন্ম শুধু বয়স দিয়ে নির্ধারণ হয় না, নির্ধারণ হয় নতুন ধ্যান ধারণায়। ছাত্র জনতা আত্মত্যাগ করেছে, দীর্ঘ দের দশক ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে যাচ্ছিলো। মিথ্যা গায়েবি মামলা দেয়া হয়েছিলো। তৃণমূলের নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারেনি। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চূড়ান্ত সংগ্রামে ৫ আগস্ট বিপ্লবের সর্বশেষ অংক ঘটিয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সামসুজ্জামান দুদু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএনপির শিক্ষা সম্পাদক এস এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম আমানউল্লাহ, কার্যনির্বাহী সদস্য রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান