হোম > রাজনীতি

নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আমীর খসরু

স্টাফ রিপোর্টার

নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির ধ্যানধারণা দিয়ে আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে, সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে ভিশন থাকতে হবে। নতুন ভিশন, নতুন ধারণা ও দূরদৃষ্টি নিয়েই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, রাজনীতিতে এখন পরিবর্তন এসেছে, সেটা ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না।

তিনি আরো বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনকে ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি টেকসই হবে না। রাজনীতির পাশাপাশি স্পোর্টস ও অর্থনীতিকেও গণতন্ত্রায়নের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে গণতন্ত্রায়নের কথা বলি, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে সেটা বলি না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে খেলাধুলায় অংশ নিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সব মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।

তারেক রহমানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনার তুলে ধরে আমীর খসরু বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ যার যেখানে যোগ্যতা ও আগ্রহ আছে, সেখানে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। স্পোর্টস সফট পাওয়ারের একটি অংশ, যা দিয়ে কোনো দেশ সামরিক শক্তি ছাড়াই নিজেদের বিশ্বপরিচিতি বাড়াতে পারে। আমরাও ইনশাআল্লাহ সেই পথে এগোবো।

অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল