হোম > রাজনীতি

বরিশালে কর্মজীবী মা-বাবা ও শিশুদের জন্য যাত্রা শুরু করল ‘ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’

বরিশাল অফিস

কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

রোববার বিকেলে নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “অনেক পরিবারেই কর্মজীবী মায়েদের অনুপস্থিতিতে সন্তানকে একা হাতে লালন-পালন করতে গিয়ে অভিভাবকদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে যাদের মা নেই বা কর্মজীবী, তাদের জন্যও এই প্রতিষ্ঠানটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।” এ সময় তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনিকে শিশুদের প্রতি মায়ের মতো স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি জানান, স্বল্প খরচে এক বছর থেকে ১০ বছর বয়সি শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রতিটি অভিভাবককে এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হবে। ফলে অভিভাবকরা ঘরে বসেই মোবাইল বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে তাঁদের সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। এ ছাড়া শিশুদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য রয়েছে সুপরিসর প্লে-জোন এবং পড়াশোনার জন্য মানসম্মত কোচিং ও প্রি-স্কুলের ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

শহীদ সাইফুল্লাহ মাসুমের পিতার ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের শোক

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাজনৈতিক চিন্তায় মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মানা হবে না

গণবিপ্লবী উদ্যোগের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা

জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া বিএনপি সন্ত্রাসীরা

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: জামায়াতের সেক্রেটারি জেনারেল

‘দেশ চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক