হোম > রাজনীতি

বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের স্বাগত জানাবে এনসিপি

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি তরুণ নেতৃত্বকে বাদ রেখে গডফাদারদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির তরুণ নেতাদের এনসিপিতে স্বাগত জানানো হবে। আগামী নির্বাচনে তাদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আজ ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এ প্রসঙ্গ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন। সেখান থেকে তারা খারিজ হয়েছেন। আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের আপোষহীন নেত্রী’ আখ্যায়িত করে তিনি বলেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও উনার অভিবাদন জানানো উচিত।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শুনতে পেয়ে পেয়েছি তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হতো। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসবো। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম