হোম > রাজনীতি

আগামী নির্বাচনে খেজুর গাছ-ধানের শীষ একসাথে থাকবে: মনির কাসেমী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

জমিয়াতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আর বেশি দেরি নেই, খেজুর গাছের পাশে থাকবে ধানের শীষ। এই দু’টি প্রতীক যখন একসাথে আসবে, তখন রাজনীতির মেরুকরণ নতুন রূপ নেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক খেজুর গাছের পাশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পেলে জনগণ ঐক্যবদ্ধ না হয়ে পারবে না।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাজধানীর সন্নিকটে হলেও আলীরটেক এখনো অবহেলিত। এটা যেন 'বাত্তির নিচে অন্ধকারের মতো’। আগামী নির্বাচনে যদি আমি আপনাদের দোয়ায় সংসদে যেতে পারি, তাহলে পায়ে ধরে হলেও এ এলাকার মানুষের জন্য ব্রিজ নিয়ে আসবো। ধলেশ্বরীর উপর দিয়ে ব্রিজ করবো আপনাদের জন্য। আর এলাকার রাস্তা এমন সংকীর্ণ থাকবে না। রাস্তা হবে অন্তত ১৬ ফুট।

আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

বক্তব্যে কাসেমী বলেন, এলাকার মানুষের নৌকায় পারাপারের দিন শেষ হবে। হাত-পা ধরে হলেও আমরা ব্রিজ নির্মাণ করাবো। পাশাপাশি গ্যাস-বিদু্যৎ সুবিধা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক-দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নেবো।

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল