হোম > রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার তিনি যুবদলের একদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হাসপাতালে উপস্থিত হন।

জানা গেছে, তারা সিসিইউতে প্রবেশ করেননি; গ্লাসের বাইরে থেকে খালেদা জিয়ার অবস্থার খোঁজ নেন। পরে যুবদল সভাপতি সাংবাদিকদের জানান, “ম্যাডামের অবস্থা ভালো-খারাপ কোনোটাই বলা যাচ্ছে না। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন রোগীর অবস্থা পর্যালোচনা করে নতুন করণীয় নির্ধারণ করছেন।”

তিনি আরও জানান, লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা