হোম > রাজনীতি

বাড্ডায় চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে মো. জুয়েল খন্দোকার (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এএনজেড ভবনের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত জুয়েল খন্দোকার নিজেই জানান, সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিল। এসময় ৬ থেকে ৭টি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ১৬ জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারি নাই।

তিনি আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তিনি। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে আমাকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান