হোম > রাজনীতি

স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন কর্নেল অলি

স্টাফ রিপোর্টার

লিবালের ডেমোক্রোটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ তার স্ত্রী সাবেক এমপি মমতাজ অলির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম স্বপরিবারে গত ১৯ জুলাই চট্টগ্রাম এবং রাঙামাটি সফরে যান। গত ২০ জুলাই আনুমানিক বিকাল সাড়ে চারটার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠার পর হঠাৎ পা স্লিপ করে পড়ে গিয়ে গুরুতর আহন হন।

এরপর তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুলাই দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর করে তুলেছে: শফিকুল ইসলাম মাসুদ

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’