হোম > রাজনীতি

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতায় আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি

স্টাফ রিপোর্টার

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। পাশাপাশি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে সিপিসি স্বাগত জানিয়েছে।

গতকাল মঙ্গলবার চীন সফররত বিএনপির প্রতিনিধি দলকে এক বৈঠকে এই রাজনৈতিক সমঝোতার স্মারকের কথা জানান সিপিসির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।

এরপর মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধি দল। বিএনপির নেতাদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়া।

জানা গেছে, বৈঠকে চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির