হোম > রাজনীতি

ঢাকা-১৮ থেকে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনের ভোটার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার দলটির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিপির একটি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ থেকে প্রার্থী হতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে কারণে তিনি ভোটার হয়েছেন এই এলাকার। আগে জন্মস্থান চাঁদপুর থেকে ভোটার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে এনসিপির একটি সূত্র নিশ্চিত করে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য এনসিপি মনোনীত হওয়ায় মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো।

সূত্রমতে, শিগগিরই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটির কেন্দ্রীয় অনেক নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করবেন।

দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন

ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ, এবি পার্টির নিন্দা

ওমানের জাতীয় দিবসে জামায়াতের প্রতিনিধি দল, সুলতানকে আমিরের শুভেচ্ছাবার্তা

জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের

হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু

সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি