হোম > রাজনীতি

জাতীয় সমাবেশ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল জামায়াত

আতিকুর রহমান নগরী

জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কাল হবে তাদের এ মহাসমাবেশ। এ উপলক্ষ্যে দলটি নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্দেশনাগুলো।

নির্দেশনায় বলা হয়েছে, শুকনো খাবার (খেজুর), পানি, টিস্যু, ছোট জায়নামাজ, ছোট ছাতা, আইডি কার্ডের একটা কপিও সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

আর বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে বলা হয়েছে, (ক) সজাগ ও সচেতন থাকতে হবে। (খ) দায়িত্বশীলের আনুগত্যে থাকতে হবে। (গ) মোবাইল, টাকা-পয়সা, ব্যাগ – যত্নের সঙ্গে রাখতে হবে।

এই নির্দেশনার বিষয়ে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান বলেন, প্রথমে আমরা নিজেদের উদ্যোগে এই প্রস্তুতিগুলো নিতে থাকি। পরে কেন্দ্র থেকেও আমাদেরকে এই প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে রাখতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, এখন বৃষ্টির মৌসুম। তাই ছাতা রাখার কথাও বলা হয়েছে। আমাদেরকে যে জিনিসগুলো সঙ্গে রাখার কথা বলা হয়েছে সেগুলো একজন মানুষ সাধারণ সফরে গেলেও সঙ্গে রাখে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন