হোম > রাজনীতি

সারাদেশে ভোটকেন্দ্রে সকাল থেকেই লাইনে ভোটাররা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বহুল প্রত্যাশিত নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ হতে শুরু করেছে মানুষের সারি। নির্ধারিত সময়ের আগেই হাতে এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে পৌঁছে যান অনেকে।

বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বক্স সিলগালাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করছেন। প্রত্যেক ভোটারের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজধানীজুড়েই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

ভোটের মাঠে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনী কার্যক্রম তদারকি করতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিও চোখে পড়ার মতো। ইসির আমন্ত্রণে ও স্বেচ্ছায় আসা ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকও এই নির্বাচনে নজরদারি করছেন।

ভোট দিয়ে যে অভিযোগ করলেন রুমিন ফারহানা

বাংলাদেশের ইতিহাসে কেন আলাদা এই নির্বাচন

গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন: সিইসি

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

ভোট দিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান

সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান

উপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

গণতন্ত্রের যে যাত্রা শুরু হলো, এই পথ আরো মসৃণ হবে: মির্জা ফখরুল

ভোট দিলেন ঢাকা-৭ আসনে বিএনপির প্রাথী হামিদুর রহমান

ভোট দিলেন জোনায়েদ সাকি