হোম > রাজনীতি

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী মো. আল-আমিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার তার হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মো. আল-আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তার লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তার ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।

বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আজ তারেক রহমানের পক্ষে বই-খাতা, কঙ্কাল, অ্যাপ্রোনসহ যাবতীয় শিক্ষাসামগ্রী এবং নগদ অর্থ আল-আমিনের হাতে তুলে দেন।

এসময় মো. আল-আমিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষাসামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান