হোম > রাজনীতি

বিএনপির তারুণ্যের সমাবেশে ফ্রি চিকিৎসা দিচ্ছে ছাত্রদল

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আয়োজন করা হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই সমাবেশে নেতা-কর্মীদেরকে ফ্রি চিকিৎসার আয়োজন করেছে বিভিন্ন বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্র দল।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ মঞ্চের বিপরীত পাশে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

এসময় বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজকের সমাবেশে হাজার হাজার সমাগম হয়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মানুষকে সেবা দেয়ার জন্য এই ক্যাম্প করেছি।

তারা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন