হোম > রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির শোক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন সাহসী গণতান্ত্রিক নেত্রীকে হারাল, যার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতীক। আমাদের একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

ডা. ইরান বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং রাজনৈতিক সংগ্রামে সবসময় সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডা. ইরান বলেন, কারাবরণ, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন