হোম > রাজনীতি

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই

নজরুল ইসলাম খান

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

তিনি বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকার পৌনে ৩টার দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে আনা হয়।

এর আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হন।

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হলে আত্মঘাতি হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকে সঙ্গীত নয়, ধর্মীয় শিক্ষক দিতে হবে: হেফাজতে ইসলাম

সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে