হোম > রাজনীতি

ফজলুর রহমানের বিরুদ্ধে কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই যোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে তার ‘কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি। দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

‘সহ্যের সীমা পেরিয়েছে-এবার আর ছাড় নয়। দলে দলে যোগ দিন’ ক্যাপশন লিখে কর্মসূচি বর্ণনা দিয়ে একটি ফটোকার্ড দেওয়া হয় সংগঠনটির পেজে।

এর আগে এক টকশোতে ফজলুর রহমান দাবি করেন—যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তিনি বলেন, ‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।

টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি তাদের আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে আল্লাহর রহমতে।’

‘কিন্তু যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক